রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

ট্রেনে ঈদ যাত্রা: ৫ জুনের টিকিট মিলছে আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
 
রেল সূত্র জানায়, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্ত নগর ট্রেনের মোট আসনসংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।
 
গত ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওই দিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। গতকাল রবিবার ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।

আজ ২৬ মে বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। আগামীকাল মঙ্গলবার ৬ জুনের আসন বিক্রি হবে।

ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ