শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে রাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে। 

এই অবস্থার মধ্যে আজ শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এরপরই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অন্তত দুটি নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার একনেকের বৈঠকের পর স্বল্প সময়ে ছোটকরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর চলমান পরিস্থিতি নিয়ে প্রথমে বিএনপি পরে জামায়তের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পরই দেশের বড় দুটি দলের মতামত ও পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে সব উপদেষ্টাদের জানানো হয়েছে। ওই বৈঠকের পরই মূলত চলমান গুমোট পরিস্থিতির অবসানে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ