সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

চামড়াশিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চামড়াশিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে।

মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে এবং মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সংকট এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণ করেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতি খোরশেদ আলম কাসেমী, মুফতি মাছুম আহমদ, মাওলানা আতিকুর রহমান আতিকী, মুফতি সুলতান মাহমুদ, ড. শহীদুল ইসলাম ফারুকী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা সানাউল্লাহ খান, আব্দুল ফাতাহ আল মনোয়ার আসিফ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আঃ গাফফার, মুফতি সালিমুল্লাহ খান এবং মাওলানা মীর ইদরীস।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়াশিল্প বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। এ শিল্পকে রক্ষার জন্য সরকারের আন্তরিকতা ও কার্যকর হস্তক্ষেপ অপরিহার্য। বিশেষ করে কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

তারা আরও বলেন, কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও এর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। একইসঙ্গে এ শিল্পে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলা হয়, এই খাতকে রক্ষা করা না গেলে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ