সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মিলল বড় সুসংবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য। অবশেষে এই শ্রমবাজার বড় সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন। সেখানে শ্রমবাজার নিয়ে আলোচনা করছেন এবং দেশটির সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
 
ড. আসিফ নজরুল জানান, তিনি গত পরশু মালয়েশিয়ায় গিয়েছেন। সেখানে ইতোমধ্যে তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকের অগ্রগতি জানাতে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন। 

উপদেষ্টা বলেন, প্রথম খবর হলো, আপনার জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর বাংলাদেশে গিয়েছিলেন। তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বন্ধু। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় আসতে পারেননি, তাদের সুযোগ দেবেন। এটার ভিত্তিতে অনেক আলোচনা হয়েছে। তারা সাত হাজার ৯২৬ জনের তালিকা করেছে। অল্প সময়ের মধ্যে তাদের সুযোগ দেওয়া হবে।

আসিফ নজরুল বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ লোক নেবে।

মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় হলো, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল ভিসা পায়। এটা নিয়ে কথা হয়েছে। তিনি (মন্ত্রী) শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আসিফ নজরুল বলেন, আমি বলেছি, মালয়েশিয়ায় যারা অবৈধ হয়েছেন, তাদের বৈধ করতে। তারা বলেছেন, যাদের ভিসা শেষ তাদের ক্ষেত্রে হয়ত সম্ভব হবে না। কিন্তু আমি বলেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণেও এটা হয়ে থাকে। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি, নার্সসহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগ্রহও দেখিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ