সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধনে গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

সংশোধিত আইনটি গতকাল শনিবার (১০ মে) মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়। আজ ১১ মে রোববার তা প্রকাশ্যে আসে।

গেজেটে বলা হয়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করেছেন। সংশোধিত আইনের আওতায়, কোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট সংগঠন আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকলে, ট্রাইব্যুনাল সে সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে।’

শনিবার রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সাইবার স্পেসও থাকবে। পরবর্তী কর্মদিবসে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

নতুন আইন অনুযায়ী, কোনো সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ