সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত-পাকিস্তান মধ্যকার সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এশিয়ার পরাশক্তি চীনের শক্তিশালী যুদ্ধবিমান জে-১০সি। বলা হচ্ছে, অত্যাধুনিক এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের আক্রমণের মোক্ষম জবার দিয়েছে চীন। মূলত এগুলোই ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ।

চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। 

সেখানে বলা হয়, বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরোনো চীনা নির্মিত এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি।

বাংলাদেশের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

উল্লেখ্য, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায়, এই জে-১০সি ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এর আগে পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে।

সূত্র: ডিফেন্স সিকিউরিটি এশিয়া

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ