রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক শোকবার্তায় বলেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী যুগশ্রেষ্ঠ বহুমুখী প্রতিভার অধিকারী একজন মুখলিস ও বিজ্ঞ আলেমেদীন ছিলেন। তাঁর এ বিদায়ে মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। ইসলামি শিক্ষা ও আরবি সাহিত্য সম্প্রসারণে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে বেফাকের পক্ষ থেকে দেশজুড়ে কওমি অঙ্গনের আলেম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়া ও মাগফিরাত কামনার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর ইন্তেকালে শোকবার্তা দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকলেই মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ