বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের  বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। গতকাল ২৬ এপ্রিল শনিবার দুপুরে হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়।

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ছিলেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।

বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনে বাংলাদেশ-এর বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দুই দল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ