সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

কাউন্সিল বাস্তবায়নে প্রস্তুত জমিয়ত, আজ সন্ধ্যায় মজলিসে আমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কাউন্সিল বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। আগামীকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিলে সারাদেশ থেকে কাউন্সিলররা অংশ নেবেন। এর আগে আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠক ডাকা হয়েছে। সেখানে নতুন কমিটির ব্যাপারে আলোচনাসহ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

গতকাল বৃহস্পতিবার জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। কাউন্সিল বাস্তবায়নের নানা দিক নিয়ে তারা আলোচনা করেন। পরে সারাদেশ থেকে কাউন্সিলরদের অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়।

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এবারের কাউন্সিলে জমিয়তের কেন্দ্রীয় কমিটিতে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। শীর্ষ পদেও আসতে পারে পরিবর্তন। যুক্ত হতে পারে নির্বাহী সভাপতির পদ। এছাড়া নেতৃত্বের ক্ষেত্রে তরুণদের এগিয়ে দেওয়ার ভাবনা রয়েছে দলটির।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ