প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি। মানুষকে স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, কল্পনাশক্তি একটি বিশাল শক্তি। কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, কোনো কিছু অর্জন করতে হলে কল্পনাশক্তি প্রয়োজন। কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
এছাড়াও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের