সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

এক টেবিলে ইসলামি দলগুলোর শীর্ষ নেতারা, ফেসবুকে উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামি দলগুলোর শীর্ষ নেতারা এক টেবিলে বসেছেন। যা এসব দলের নেতাকর্মী এবং ইসলামপ্রিয় মানুষদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা প্রত্যাশা করছেন, এই জোট আগামী নির্বাচনেও কার্যকরী হবে এবং সবাই মিলে একটি বাক্স দিতে সক্ষম হবে। 

রাষ্ট্র কাঠামো সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বুধবার (২৩ এপ্রিল) এই সংলাপ ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বেলা ১১টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ শুরু হয়ে চলে এক ঘণ্টার বেশি সময়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশ নেয়। 

সংলাপে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।