বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

জমজমের অতিরিক্ত পানি সরবরাহের অনুরোধ বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর হজে তিনটি বিমান সংস্থার (বিমান-সৌদিয়া-ফ্লাইনাস)

পরিবহন করা হজযাত্রীর অতিরিক্ত এক শতাংশ জমজমের পানি সরবরাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এজন্য মঙ্গলবার (২২ এপ্রিল) সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের হজে এয়ারলাইন্সগুলোতে পরিবহন করা মোট হজযাত্রীর সংখ্যার সঙ্গে অতিরিক্ত ১ শতাংশ হজযাত্রী যোগ করে জমজমের পানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিগত হজ মৌসুমের মতো হজযাত্রীদের জমজমের পাঁচ লিটার পানির বোতল হজপূর্ব ফিরতি ফ্লাইটে পরিবহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই চিঠি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং ফ্লাইনাস হজ অ্যান্ড ওমরাহ’র চিফ কমার্শিয়াল অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ