সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘মার্চ ফর গাজা’র আগে ইফাবায় বিশিষ্টজনদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করেছে সর্বস্তরের মানুষ। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে মানুষের ঢল নেমেছে। এই কর্মসূচিতে অংশ নেবেন দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিত্ব, শীর্ষ আলেম ও নানা ঘরানার মানুষেরা। ইতোমধ্যে তারা সোহরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। 

সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বিশিষ্টজনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে সবাইকে দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষেরা। এটাকে কেউ কেউ জাতীয় ঐক্যের বার্তা হিসেবে দেখছেন। 

বিশিষ্টজনদের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ, প্রখ্যাত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করীম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদির উপস্থিত ছিলেন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ, গাজী আতাউর রহমান, জামায়াত নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল, শিবির সভাপতি জাহিদুর রহমান, সাদিক কায়্যিম, কবি মুহিব খান, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা রেজাউল কারীম আবরার, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ