সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার

বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে বাস্তবায়ন কমিটির এক সভা আজ বুধবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবীব।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের আট বিভাগে সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করবেন।

এছাড়া, ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে আগামী ১৩ এপ্রিল, রোববার সকাল ৭টায় একই স্থানে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ