সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার

 আলেম-স্কলারদের ডাকে ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মতো বাংলাদেশের জনসাধারণও ফুঁসে উঠেছে। দেশব্যাপী নজিরবিহীন বিক্ষোভের পর এবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ।

এই কর্মসূচির ডাক দিয়েছেন দেশের আলোচিত ও জনপ্রিয় কয়েকজন আলেম, শায়খ ও স্কলার। সঙ্গে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা থাকবেন। আয়োজকদের সূত্রে জানা গেছে Palestine Solidarity Movement, Bangladesh শীর্ষক এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বরেণ্য দাঈ শায়েখ আহমাদুল্লাহ, খ্যাতিমান স্কলার মিজানুর রহমান আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল কারীম আবরার, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সাদিক কায়িম, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ প্রমুখ।

ইতোমধ্যে তারা সবাই পৃথক পৃথক ভিডিও বার্তা দিয়েছেন। এর বাইরেও দেশবরেণ্য আলেম-উলামা ও স্কলাররা উপস্থিত থাকবেন। জানা গেছে, এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহবাগে বিকেল ৩টায় শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে দেশের সর্ববৃহৎ সমাবেশ করার পরিকল্পনা আয়োজকদের। দলমত নির্বিশেষে সবাইকে এই সমাবেশে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ছাত্রনেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ