সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার

যাত্রাবাড়ীতে গণহত্যা: এসি তানজিল-ওসি হাসান ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আগস্টের গণহত্যা মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

রোববার (০৬ এপ্রিল) সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে তাদের হাজির করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

গত ৩০ জানুয়ারি বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, সাইমুম রেজা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ