বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রপ্তানি কমবে না, বরং বাড়বে: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি কোনোভাবেই কমবে না, বরং তা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “আশা করছি, আমাদের প্রতিক্রিয়া ইতিবাচক হবে। এখন যা রপ্তানি হচ্ছে। তার চেয়ে আরও বেশি রপ্তানি হবে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ যেসব দেশে রপ্তানি করে, সেসব দেশেও রপ্তানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ