সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের মন্তব্য বিভ্রান্তিকর : রফিকুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ।’

ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ৭ মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিà§