সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ ১৩০ বছর বয়সে হজ পালন করা আলজেরিয়ার নারীর ইন্তেকাল ইফায় নতুন সচিবের যোগদান, বিদায় নিলেন আগের সচিব কত বছর বয়স থেকে আমলনামায় গুনাহ লেখা হয়? হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়, সহায়তা দিচ্ছে পাকিস্তান নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী কবি ফররুখের কজন বন্ধু-সুজন সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হলে বিজিবিও কঠোর হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত নিরাপদ রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিজিবির মহাপরিচালক বলেছেন অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সব বাংলাদেশি নিরাপদ।’

শনিবার দুপুরে কক্সবাজারে উখিয়ায় বিজিবির ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। অন্য দেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি।’
 
বিজিবি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেà§