বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

‘আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাসনাত আব্দুল্লাহ

‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’ 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

এর ২১ ঘণ্টা আগে, গণমাধ্যমের সমালোচনা করে দেওয়া আরেক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছিলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে—আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।’

‘আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিলো, জুলুম কায়েম হয়েছিলো, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো—আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সড়ান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ