বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

যাওয়া হয়নি মাঠে, মাইকে বাজানো মোনাজেতেই অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া হয়নি টঙ্গীর তুরাগ তীরে এমন অনেকে আছে। তবে মাইকে বাজানো মোনাজাতে অংশগ্রহণ করেছেন তারা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে এমন চিত্রই দেখা গিয়েছে উত্তরার জসীমউদ্দিন রোডে

গণপরিবহন সংকট কিংবা কাজের ব্যস্ততায় তুরাগতীরের ইজতেমা ময়দানে গিয়ে আখেরি মোনাজাতে সরাসরি শামিল হতে পারেননি তারা। ফলে মাইকে বাজানো মোনাজাতেই শামিল হয়েছেন, চাইছেন আল্লাহর রহমত ও ক্ষমা।

জসীমউদ্দিন রোডসহ আশেপাশের এলাকাতে সড়কের দু, পাশেই এভাবে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এতে নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও।

মোনাজাতে অংশগ্রহণকারী আবদুল গনি বলেন, ইচ্ছে থাকা সত্তেও সকালে কাজের ডিউটি থাকায় ইজতেমা ময়দানে যেতে পারিনি। এখানে মাইকে মোনাজাত বাজানো হচ্ছিলো, তাতেই অংশ নিয়েছি।

আরেক মুসল্লী আবদুল গাফফার বলেন, ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে সরাসরি শামিল হতে না পারলেও দূর থেকে অংশ নিয়েছি। আল্লাহ আমাদের এ মোনাজাত যেন কবুল করে নেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ