নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে আগামী নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।’
ভোটারতালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে আজ সোমবার সকালে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে সদর উপজেলা নির্বাচন কার্যালয় এই সভার আয়োজন করে।
ইসি সানাউল্লাহ বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমà