শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

‘বিগত সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত সরকারের নিপীড়নের ঘটনা প্রবাহ থেকে  দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোন শিক্ষা না নিয়ে তারা নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি ভেবে ফ্যাসিস্টদের মতো কাজ করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের ন্যায় চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সিন্ডিকেট ও হাট-বাজার-বাসস্ট্যান্ড দখল, ব্যবসার কমিশন দাবি, অপরের জমির ধান কেটে নেয়ার মতো অভিযোগ উঠেছে । এগুলো প্রমাণ করে কোন কোন রাজনৈতিক দল নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দুঃখজনক ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে প্রতারণা ।

আজ ৩০ ডিসেম্বর, দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।