মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সারা দেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাংলাদেশে মৌসুমি বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার ( ৩০ আগস্ট ) আবহাওয়া অফিসের আগামী ৩ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহূর্ত। তাই বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টিশূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। সর্বোচ্চ ৩৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ