মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বন্যার্তদের ১ মিলিয়ন ডলার দিবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে অস্ট্রেলিয়া ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন।

বৃহস্পতিবার ( ২৯ আগস্ট ) অস্ট্রেলীয় রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

বৈঠকে সিম্পসন ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ও নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার সদিচ্ছার জন্য দেশটিকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তা কামনা করেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ