শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৯টি হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও পাঁচটি মামলা দায়ের হয়েছে। ঢাকার বাইরে হয়েছে আরও চারটি হত্যা মামলা।

বৃহস্পতিবার ( ২৯ আগস্ট ) এবং বুধবার ( ২৮ আগস্ট ) এসব মামলা হয়েছে।

মামলায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খানসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

গত ১৮ জুলাই আসাদুল্লাহ নামের এক লেগুনাচালককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বুধবার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়।

সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( সিএমএম ) আদালতে এ মামলা করেন হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা।

যাত্রাবাড়ীতে মাসুদুর রহমান নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার যাত্রাবাড়ী থানায় এ মামলা রেকর্ড হয়েছেà¥