মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না: সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গেল কয়েক বছর থেকেই গুঞ্জন ছিল আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের গুঞ্জন উঠে যে তিনি রাজনীতিতে ফিরছেন। এমনকি এও গুঞ্জন উঠে যে বর্তমানে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি।

এবার সোহেল তাজ রাজনীতিতে ফেরা না ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তা জনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকরা সোহেল তাজের কাছে জানতে চান যে তিনি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরছেন কি না?

জবাবে সোহেল তাজ বলেছেন, ‘দেশের এই পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’

তিনি বলেন, ‘আমার স্পষ্ট কথা— আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই৷ এই পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’

এর আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সোহেল তাজ। সেই পোস্টে তাকে ‘গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছেন’ বলে অভিযোগ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ