মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঈদযাত্রায় সড়কে চাপ আছে, যানজট নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদযাত্রায় সড়ক যানজটে নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে, তবে রাস্তার জন্য যানজট হয়নি।

শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গত ঈদের ফিরতি যাত্রায় কিছু দুর্ঘটনা ঘটে, সেজন্য এবার আমরা আরও বেশি সতর্ক রয়েছি। কোরবানির ঈদে পশুবাহি গাড়ির কারণে সড়কে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত রাখতে পশুহাটের কারণে রাস্তায় যেনো যানজট তৈরি না হয় সেজন্য সবার সহযোগিতা দরকার।

আওয়ামী লীগে ভুল-ত্রুটি থাকলেও ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাজ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি। আওয়ামী লীগের সময় ঝিনাদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার সাথে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও রিম্যান্ডে আনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ