বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৪-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক-কবি মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক আমিন ইকবাল। তারা গত সেশনেও একই পদে দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সায়ীদ উসমান, অর্থ সম্পাদক পদে উবায়দুল হক খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নকীব মাহমুদ এবং প্রশিক্ষণ সম্পাদক পদে হাবীবুল্লাহ সিরাজ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সংগঠনের ৬ষ্ঠ কাউন্সিল ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে এ ৬টি পদে দায়িত্বশীল নির্বাচিত হন। পরে নির্বাচিত ৬ জনের পরামর্শক্রমে বাকি আরও ১৪টি সম্পাদকীয় পদে দায়িত্বশীল নির্ধারণ করা হয়।