মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা সংবাদপত্রের বাঁক পুরুষ, দৈনিক আমাদের নতুন সময়ের এমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। তিনি সচিব পদমর্যাদায় থেকে এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। তিনি ৭৩ বছর বয়সে গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদটি শূন্য হয়।

নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক। তিনি ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনের টক শো-তে আলোচনার জন্য নাঈমুল ইসলাম খান ব্যাপক সমাদৃত। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ