বাংলাদেশের উপকূলে আঘাত হানার একদিন পরও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটেনি। মঙ্গলবার সকালেও থেমে থেমে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস বইছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর গতকাল সোমবার সকাল সাতটার মধ্যে সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসে রিমাল। উপকূল আঘাত করেই কিছুটা দুর্বল হয়ে এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে খুলনা অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করে।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া উইন্ডি ডটকম দেখাচ্ছে, রেমালের কেন্দ্র ভারতের সুন্দরবন অংশের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল ঢাকা, ময়মনসিংহ হয়ে সিলেট দিয়ে ভারতে আসামে চলে যাবে। রেমাল পুরোপুরি বিলীন হবে আসামের রাজধানী গুয়াহাটি থেকà