তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর সময় বাড়াতে সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, এখন পর্যন্ত ২০ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। তবে এ দফায় আর কিছুদিন সময় বাড়ালে সবার ভিসা হয়ে যাবে। সরকারিভাবে নিবন্ধিত কারও ভিসা হতে বাকি নেই। যাদের ভিসা হয়নি, তারা সবাই বেসরকারিভাবে নিবন্ধিত। এ সময় কোনো এজেন্সির গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এর আগে প্রথম দফায় গত ২৯ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত হজের ভিসা ইস্যুর সময় বাড়ায় সৌদি সরকার। সেই দফায়ও সবার ভিসা কার্যক্রম শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। এই সময়ের মধ্যেও ভিসা কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তৃতীয় দফায় সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩