মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

প্রথম দুই ফ্লাইটে দেশ ছাড়লেন ৮৩২ হজযাত্রী, অপেক্ষমাণ ৪১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছে হজ ফ্লাইট। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশের প্রথম দুই ফ্লাইটে দেশ ছেড়েছেন ৮৩২ জন হজযাত্রী। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছেন ৪১৮ জন।

জানা গেছে, গতকাল ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট। একটি ফ্লাইট ছিল রাত ৩টা ৫ মিনিটে। এরপর ছিল দুপুর ১টা ২০ মিনিটে। তৃতীয় ফ্লাইট ছাড়ে বিকেল ৫টায়। শেষ ফ্লাইট রাত ১০টা ২০ মিনিটে। ঢাকা থেকে এয়ারলাইনসটির সর্বশেষ হজ ফ্লাইট ১০ জুন, রাত ৮টা ৪০ মিনিটে।

এদিকে, সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের হজ ফ্লাইট রয়েছে ৪৩টি। গতকাল ছিল ৪টি ফ্লাইট। ঢাকা থেকে ফ্লাইনাসের সর্বশেষ হজ ফ্লাইট ১২ জুন, রাত ৯টা ২৫ মিনিটে। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইনসের হজ ফ্লাইট ৩৯টি। সর্বশেষ ফ্লাইট ১২ জুন, বিকেল সোয়া ৩টায়।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। আজ শনিবার আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ