মাদার তেরেসাকে ফলো করে মিল্টন সমাদ্দার মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী। বৃহস্পতিবার (২ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড শুনানিতে একথা বলেন তার আইনজীবী আব্দুস সালাম শিকদার।
তিনি বলেন, মিল্টন সমাদ্দার নিজেকে মাদার তেরেসার সঙ্গে কম্পেয়ার করেন না। তবে মাদার তেরেসাকে ফলো করে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছেন তিনি।
এদিন মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ কামাল হোসেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মিল্টন সমাদ্দার নিবন্ধিত ডাক্তার নন। তার প্রতিষ্ঠানে সে নিবন্ধিত কোনও ডাক্তার নিয়োগ প্রদান করেনি। আসামি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার সেবার নামে প্রতিষ্ঠান তৈরি করে নিজে ডাক্তার à¦