মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গরমে স্বাস্থ্যঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

সারা দেশে তীব্র তাপদহ চলছে। এতে হিট স্ট্রোকসহ নানান অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিট স্ট্রোকের ফলে মৃত্যুর তথ্যও পাওয়া যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, খুব দ্রুত এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে। এমন অবস্থায় তীব্র গরমে সুস্থ থাকতে ৮ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।

নির্দেশনাগুলো হলো:
১. সারাদিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে ২.৫-৩ লিটার নিরাপদ পানি পান করুন। রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন।
২. মাঝে মাঝে ছায়া অথবা ঠাণ্ডা স্থানে বিশ্রাম নিন।
৩. প্রয়োজনে একবারের বেশি গোসল করুন।
৪. গরমের সময়ে সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরিধান করুন।
৫. বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন- ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য রোগ থাকলে গরমের সময়ে করণীয় সম্পর্কে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৬. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
৭. গরমে সুস্থ থাকার জন্য নিজে নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।
৮. স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ নম্বরে যোগাযোগ করুন।

টিএইচএ/
 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ