সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসাসমূহের সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে।

সর্বোচ্চ অথরিটি বোর্ডটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মহোদয়ের আদেশক্রমে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার, ২৮ রমাযান, ৮ এপ্রিল দুপুর ১২টার পর ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা  করবেন।

সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result

তিনি আরো জানান, সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ