সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম ||

আজ সোমবার (২অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য চত্ত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে ঢাবি শাখার সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসে। কিন্তু আবাসিক দুরবস্থা, সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতৃত্বে ম্যানার শেখানোর নামে গণরুম গেস্টরুমে নির্যাতন ও প্রথম বর্ষে হলে সিট না পাওয়ায় শিক্ষার্থীদের এই স্বপ্ন অংকুর বিনষ্ট হয়। তথাকথিত ম্যানারের নামে সরকার দলীয় সেবাদাসে পরিণত করে শিক্ষার্থীদের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া হয়। এই অশুভ ও ধ্বংসাত্মক ব্যবস্থাপনার জন্য ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনই দায়ী। প্রজন্মের মেধার সুরক্ষা নিশ্চিত করে তাদের জাতীয় সম্পদে পরিণত করতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রথম বর্ষেই সীট নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়।

উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি মুহিব্বুল্লাহ বিন আতিক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, প্রশিক্ষন সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত সহ শাখার ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ