রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বিশিষ্টজনদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভিজ্ঞতা ও মতামত জানতে আজ বুধবার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

‘দ্বাদশ সংসদ নির্বাচন, প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালাটি বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হবে। এ কর্মশালায় চার জন আলোচক, চার জন পর্যালোচক এবং বেশ কয়েকজনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, বৈঠকে আট বিশিষ্ট ব্যক্তি ছাড়া বাকিরা দর্শকের ভূমিকায় থাকবেন। সিইসি ও বাকি চার কমিশনার বিশিষ্টজনদের পরামর্শ শুনবেন এবং তাদের দেওয়া বিভিন্ন সুপারিশ আগামী নির্বাচনে আমলে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

ইসি সূত্র জানায়, বুধবারের সংলাপে আলোচক হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান অংশ নেবেন। পর্যালোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবীর, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন গত বছর দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেন মাত্র ১৩ জন। নির্বাচন কমিশনারের নেতৃত্বে ওই মার্চেই আয়োজিত পরের সংলাপে ৩৯ জন আমন্ত্রিত অতিথির মধ্যে ১৯ জন অংশ নিয়েছিলেন, বাকিরা আলোচনায় অংশ নেননি। আমন্ত্রিত অতিথিরা ইসির সংলাপে অংশ না নেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে কমিশন।

নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা ঘোষণার এক বছরের মাথায় ফের অংশীজনের মতামত নিচ্ছে। সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে তা ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে করতে হবে। সে অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ