রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

সরকার অপ্রয়োজনীয় শ্বেতহস্তী কিনতে চাইছে : বাংলাদেশ মুসলিম লীগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মালামাল পরিবহনের জন্য ২টি ও যাত্রী পরিবহনের জন্য ৮টি নতুন বিমান ক্রয় এবং স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনাকে শ্বেতহস্তী কেনার সাথে তুলনা করে এ ধরনের অপচয়মূলক ক্রয় পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। 

দলটির মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক বিবৃতিতে বলেন, বৈদেশিক মুদ্রা তহবিলের দৈন্য দশায় যখন নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে জীবন রক্ষাকারী ঔষধের কাঁচামাল আমদানি পর্যন্ত সীমিত করে ফেলা হয়েছে, এরকম অবস্থায় ১০টি নতুন বিমান ক্রয় ও স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা আর শ্বেতহস্তী ক্রয়ের পরিকল্পনা একই কথা। যেখানে বর্তমান মালামাল পরিবহন সক্ষমতার ৯৪শতাংশ আর ২৪শতাংশ যাত্রীর আসন অব্যবহারিত থাকছে, ইতিমধ্যে স্থাপিত স্যাটেলাইটের উপযোগিতা-আয়-ব্যয় প্রশ্নবিদ্ধ সেখানে ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে এ রকম অপ্রয়োজনীয় ক্রয় পরিকল্পনা কতটুকু জনগণের প্রয়োজনে আর কতটুকু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তা সকলকে ভেবে দেখতে হবে। 

প্রবীণ এ রাজনীতিবিদ "ঋণ করে ঘি খায়, অভাব বলে আয় আয়" -প্রবাদটি স্মরণ করিয়ে দিয়ে জনগণকে সরকারের সকল ধরনের অপ্রয়োজনীয়, উচ্চাভিলাসী ও অপচয়মূলক ক্রয় পরিকল্পনা বাতিলের দাবীতে সদা সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ