রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের

মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা একটি ‘লাল রেখা’, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

রোববার (২৫ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

শায়খ আস-সুদাইস বলেন, হুথিদের ধারাবাহিক হামলা মুসলিম ও তাদের পবিত্র স্থানগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব এবং তাদের অপরাধমূলক কর্মকৌশলের বহিঃপ্রকাশ। তাঁর মতে, এ ধরনের হামলা পবিত্র স্থানগুলোর সুরক্ষার নির্দেশনাসংবলিত ইসলামী শরিয়তের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবিক নীতিমালারও পরিপন্থী।

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

শনিবার মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ছাড়া পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মক্কার ওয়াদি আল-মুগাম্মাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের মাসতুরা এলাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার ভোরেও হামলার চেষ্টা অব্যাহত থাকে। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে রিয়াদ শহরের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে শনিবার তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রিয়াদ অভিমুখী আরেকটি ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সীমিত কার্যক্রম আবার শুরু হয়েছে। ১০ অক্টোবর হুথিদের হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সীমিত করা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ এবং টার্মিনাল-২ থেকে জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময়সূচি ও যাত্রার তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

শায়খ আস-সুদাইস সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার প্রস্তুতির প্রশংসা করে বলেন, এ ধরনের আগ্রাসন দেশটির স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। বরং পবিত্র স্থান ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর সংকল্প আরও দৃঢ় হবে।

তিনি পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন। সূত্র: আরব নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ