আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে হাফেজদের জন্য শুরু হতে যাচ্ছে নতুন কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
হিফজ করা কুরআন আরও ভালোভাবে ঝালাই ও পুনরালোচনার সুযোগ দিতে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য তিনটি পৃথক ধারা রাখা হয়েছে। হাফেজরা তাদের সুবিধা ও প্রস্তুতি অনুযায়ী পুরো কুরআন, ২০ পারা অথবা ১০ পারার যেকোনো একটি ধারায় অংশ নিতে পারবেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিনটি ট্র্যাকের যেকোনো একটি বেছে নিতে পারবেন— পুরো ৩০ পারা কুরআন; ২০ পারা কুরআন; ১০ পারা কুরআন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে পুরুষ ও নারী—উভয়েই অংশ নিতে পারবেন। তবে এটি সম্পূর্ণভাবে সশরীরে অনুষ্ঠিত হবে; অনলাইনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না।
কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত নিয়মে আয়োজকদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/