আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ পবিত্র কুরআনের কপি মুদ্রণ করা হচ্ছে। কমপ্লেক্সটিতে মুদ্রণ ও উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে ২৫০টিরও বেশি অত্যাধুনিক মেশিন।
সৌদি আরবের অন্যতম বৃহৎ এই কুরআন মুদ্রণকেন্দ্রে আধুনিক ওয়েব ও ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এসব মেশিনের কয়েকটি প্রতি ঘণ্টায় ৫ হাজার ৫০০টিরও বেশি কুরআনের কপি মুদ্রণ করতে সক্ষম।
কমপ্লেক্সটিতে রয়েছে তিনটি বৃহৎ কমপ্যাক্টা ও রোটোম্যান প্রিন্টিং মেশিন। প্রতিটি মেশিন ৩১ হাজার ৮৭০ ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত হয়েছে। এসব মেশিনের মাধ্যমে এখন পর্যন্ত ৮০ কোটিরও বেশি মুদ্রিত শিট উৎপাদন করা হয়েছে।
কুরআন মুদ্রণের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। এতে মুদ্রণ