মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে রেকর্ডসংখ্যক প্রায় ১ কোটি ১৩ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (GASTAT)। সৌদি কর্তৃপক্ষের মতে, উন্নত সেবা, আধুনিক অবকাঠামো এবং ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর আগমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে মোট ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩২৬ জন মুসল্লি ওমরাহ সম্পন্ন করেন। এর মধ্যে প্রায় ৫৭ লাখ ছিলেন বিদেশি এবং প্রায় ৫৬ লাখ ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ মুসল্লি।

লিঙ্গভিত্তিক তথ্যে দেখা যায়, মোট ওমরাহযাত্রীর মধ্যে ৫৬.৮ শতাংশ পুরুষ, যা প্রায় ৬৪ লাখের সমান। অন্যদিকে ৪৩.২ শতাংশ ছিলেন নারী, সংখ্যায় প্রায় ৪৯ লাখ। তবে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের মধ্যে নারীদের অংশগ্রহণ বেশি ছিল, যা ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

মাসভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নভেম্বর মাসে দেশীয় ওমরাহ কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে (৩৬.৮ শতাংশ), আর ডিসেম্বর মাস ছিল বিদেশি ওমরাহযাত্রীদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়, যেখানে ৩৭.৬ শতাংশ আন্তর্জাতিক মুসল্লি অংশ নেন। শুধু ডিসেম্বর মাসেই ২১ লাখ ৪২ হাজার ২৫২ জন বিদেশি ওমরাহ পালন করেন।

এছাড়া একই সময়ে মদিনা মুনাওয়ারা পরিদর্শন করেছেন মোট ৫৭ লাখ ২২ হাজার ৫৮৪ জন, যার মধ্যে ৩৮ লাখ ৪৬ হাজার ২৮৪ জন ছিলেন আন্তর্জাতিক ভ্রমণকারী।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডারও প্রকাশ করেছে। নতুন পরিকল্পনার লক্ষ্য হলো আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য সেবার মান বৃদ্ধি এবং প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে (১৪ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে ওমরাহ ভিসা ইস্যু প্রক্রিয়া শুরু হয়। আর ১ জুন ২০২৬ থেকে ওমরাহযাত্রীরা মক্কায় প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে ওমরাহ পালন করতে পারবেন।

সূত্র: হাজ গেজেট

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ