সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সৌদিতে উন্মুক্ত হলো বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ঝুলন্ত মসজিদ। যা বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত ‘প্রার্থনার স্থান’। এরমাধ্যমে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটি।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে তৈরি করা মসজিদটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনার সৌন্দর্য্য উপভোগ করা যায়।

কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি। এটি শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়। সঙ্গে এটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন।

সর্বাধুনিক প্রযুক্তি এবং বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে ১ হাজার ২৩ ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। স্টিলের তৈরি ব্রিজটির ওজন ৬৫০ টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের ৩৬, ৩৭ এবং ৩৮ তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে।

নামাজের এ স্থানটি ৫৫০ স্কয়ার মিটার প্রশস্ত। এখানে একসঙ্গে ৫২০ জন নামাজ পড়তে পারবেন। মসজিদটির ভেতর আরব ও ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদটির ভেতর থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করতে পারবেন। এছাড়া সূর্যাস্তের সৌন্দর্য্যও এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে।

সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ