সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা

কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম এবং দেশি তাশকিলের জিম্মাদার ডাক্তার সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মোমেনশাহীর গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ডাক্তার সাইফুদ্দিন দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সকল ইলমি খেদমত, দ্বীনি মেহনত ও কোরবানি কবুল করেন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দ্বীনি সাথিদের সবরে জামিল দান করেন। আমিন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ