বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


একাগ্রতার সালাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

মালিক আমার, রব আমার, হাজির তোমার দ্বারে,
পার্থিব সব বাজে খেয়াল বিসর্জন দিই বারে বারে।
দুনিয়ার যত মায়া ও মোহের কোলাহল দূরে ঠেলে,
আমার হৃদয় সঁপেছি আজ তোমার পায়ের তলে।
অন্তরে জাগুক তোমার ভয় আর অসীম ভালোবাসা,
তোমার সান্নিধ্য পাওয়াটাই যে আমার শেষ আশা।
অশ্রুসজল চোখের জলে, নত করি এই মাথা,
রুকু ও সিজদায় বলে যাই সব ব্যথাতুর কথা।
ভয় আর আশার দোলাচলে কাঁপে আমার পিয়াসী প্রাণ,
তুমি ছাড়া কে করবে আমায় হাজারো ক্ষমা দান?
প্রার্থনায় আমার ফিরিয়ে দাও পুণ্য আলোর পথ 
প্রতিটি সিজদায় ফিরে আসে তাই তো বিনীত শপথ। 
খুশুখুজু ভরা নামাজে ভরে উঠুক পাপাচারী মন
সিজদার মাঝে পাওয়া নিয়ামতে পূর্ণ হোক এ জীবন।
তাওবাহ ইস্তেগফার কান্নায় আছি যে  দাঁড়িয়ে 
হে প্রিয় আল্লাহ ডেকে নাও দয়ার হাত বাড়িয়ে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ