বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফুল ফুটবেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||  

চাওয়া আর পাওয়ার মাঝে
কিছুটা থেকে যায় ফাঁক,
খেরোখাতায় লেখা কত কী
অপূর্ণ রয়ে যায় থাক!

আশার আকাশ যত বড় হয়,
দুঃখের মেঘ তত‌ই জমে,
মন তো কেবলই পেতে চায়,
ঝড়-তুফানে কামনা কমে।

তবে কি থমকে দাঁড়াবে পথ?
সমস্যা মানেই তো শেষ নয়!
রাতের আঁধার কেটে গেলে 
নতুন এক প্রভা উদয় হয়।

ধৈর্যকে করো সঙ্গী তোমার,
মনকে করো একটু শক্ত,
রাত শেষে ফুল ফুটবেই,
বৃথা নয় প্রার্থনার অক্ত।

চাওয়ার পেছনে শুধু না ছুটে
পাওয়ার মূল্য দিতে শেখো,
জীবনে প্রাপ্তির প্রতি পাতায় 
আল্লাহর শুকরিয়া লেখো।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

জমজম পানির ফজিলত

দিন শেষ হয়ে এলে 

আলোর পথের যাত্রী 

সর্বশেষ সংবাদ