শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

একুশে বইমেলায় শায়খ আহমাদুল্লাহর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ জানান, ‘অন্যরকম উদ্যোক্তা’ শীর্ষক একটি অনুষ্ঠানের সময় তাঁর হাতে বইটির প্রথম কপি পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত সহকর্মী ও ঘনিষ্ঠজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি বইটির প্রথম কপি হাতে হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছেন।

আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বইটির আনুষ্ঠানিক বিপণন শুরু হবে। এবারই প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন নিজস্ব স্টল নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ফাউন্ডেশনের স্টল নম্বর ৫২০-৫২১।

পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে শায়খ আহমাদুল্লাহ শনিবার বাদ জোহর থেকে আছর পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টলে সশরীরে উপস্থিত থাকবেন। স্টল থেকে বই সংগ্রহকারী প্রথম ১০০ জন পাঠক তাঁর কাছ থেকে অটোগ্রাফসহ বই পাওয়ার সুযোগ পাবেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বইটির প্রথম কপি হাতে পাওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই পোস্ট। আগামীকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টলে দেখা হবে ইনশাআল্লাহ।’

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ