বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠে কবিরা

আলমডাঙ্গায় রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০  সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা চর্চার উপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

 

কাজল আহমেদের উপস্থাপনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন শুআইব হোসেন টিনু, সিদ্দিক হোসেন, জামান সাদী, নাদিউজ্জামান রিজভী ও আবু শুয়াইব শিমুল এবং বিখ্যাত বাঙালি কবিদের কবিতা পাঠ করেন ইমদাদুল হক, আফনাব আহমাদ নাহিয়ান, মোঃ রাহিম উদ্দিন, ফারহান জাহিদ আরাফ ও সোহেল রানা। নাতে রাসুল পরিবেশন করেন আল ইমরান বকুল।

 

আসরে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ রানা, খো: আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহাবুল ইসলাম, একতা ইবনে বারী, ওয়ারিদ রায়হান, মো: বদিউজ্জামান বাদল, মো: শাহাজান ও মো: বেলায়েত হোসেন বিপু।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ