শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


শীতে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ঠোঁটের শুষ্কতা কেবল শীত মৌসুমে নয়, সারা বছর হয়ে থাকে। অনেকের আবার ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যায়। চামড়া ওঠে। দেখায় রুক্ষ। আবার অনেকের ঠোঁট কামড়ানোর অভ্যাস রয়েছে। যা ঠোঁটের ক্ষতির অন্যতম কারণ।

রূপ বিশেষজ্ঞদের মতে- ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি সেনসেটিভ। তাই শীতের শুষ্কতায় ঠোঁটের ক্ষতিও হয় বেশি। ঠোঁট ফেটে যাওয়া বা চামড়া উঠে পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা অনেক সময় লিপবাম ব্যবহারেও সমাধান হয় না। তবে প্রাকৃতিকভাবে খুব সহজেই এ সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। সে ক্ষেত্রে প্রথমেই আসবে ঠোঁটের মৃত কোষ দূরীকরণ। 

এজন্য নিয়মিত এক্সফোলিয়েশন করতে পারেন। পরিষ্কার ভেজা কাপড় বা তুলায় চিনি নিয়ে ঠোঁটে আলতো করে ঘষে নিলে ঠোঁটের মৃত কোষ কিংবা মরা চামড়াগুলো উঠে যাবে। এর বাইরে ঠোঁট ম্যাসাজ ও ফ্ল্যাকিনেস দূর করতে ঘরে তৈরি স্ক্র‌্যাব ব্যবহার করাই ভালো। যা তৈরিতে প্রয়োজন হবে মধু ও চিনি। ঘন মিশ্রণ তৈরি করে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করলেই মৃত কোষ উঠে আসবে। এরপর ময়েশ্চারাইজার হিসেবে ঠোঁটে নারকেল তেল লাগালে ভালো ফল পাওয়া যায়। ঠোঁটে হালকা চিনি দিয়ে হালকা করে স্ক্র‌্যাবিং করার চেষ্টা করুন। এতে ঠোঁট সতেজ হবে।